সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উপজেলা প্রশাসনের যৌথ আয়োজন

নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

ছবি : চেকপোস্ট

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) নলছিটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নলছিটি, ঝালকাঠির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পল্লী অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সদস্য ও মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। বক্তারা গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

#নলছিটি #ঝালকাঠি_সংবাদ #জাতীয়_পল্লী_উন্নয়ন_দিবস

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) নলছিটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নলছিটি, ঝালকাঠির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পল্লী অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সদস্য ও মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। বক্তারা গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত