সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হারতেই স্তব্ধ ভূরুঙ্গামারীর সমর্থকরা

ব্রাজিলের বিদায়ে ভূরুঙ্গামারীতে ব্রাজিল সমর্থকদের হতাশা

ছবি : চেকপোস্ট

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়ার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ব্রাজিল সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। দলের পরাজয়ের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় নীরব পরিবেশ। প্রিয় দলের এমন বিদায় সহজে মেনে নিতে পারছেন না সমর্থকরা।

খেলা শেষে অনেক সমর্থক জানান, ব্রাজিলের কাছ থেকে তারা আরও ভালো পারফরম্যান্স এবং অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার প্রত্যাশা করেছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা হতাশ।

একজন ব্রাজিল সমর্থক বলেন, অন্তত কোয়ার্টার ফাইনালে গেলেও মনটা শান্ত থাকত। এত তাড়াতাড়ি বিদায় মেনে নেওয়া খুব কষ্টের।

আরেক সমর্থক বলেন, ব্রাজিলের মতো দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। এবার ভাগ্য সহায় ছিল না। আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে এটাই আমাদের আশা।

সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা থাকলেও ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন এতটুকুও কমবে না। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতের আসরে দল আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

#ভূরুঙ্গামারী #বিশ্বকাপ২০২৬ #ব্রাজিলফুটবল

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্রাজিলের বিদায়ে ভূরুঙ্গামারীতে ব্রাজিল সমর্থকদের হতাশা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়ার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ব্রাজিল সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। দলের পরাজয়ের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় নীরব পরিবেশ। প্রিয় দলের এমন বিদায় সহজে মেনে নিতে পারছেন না সমর্থকরা।

খেলা শেষে অনেক সমর্থক জানান, ব্রাজিলের কাছ থেকে তারা আরও ভালো পারফরম্যান্স এবং অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার প্রত্যাশা করেছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা হতাশ।

একজন ব্রাজিল সমর্থক বলেন, অন্তত কোয়ার্টার ফাইনালে গেলেও মনটা শান্ত থাকত। এত তাড়াতাড়ি বিদায় মেনে নেওয়া খুব কষ্টের।

আরেক সমর্থক বলেন, ব্রাজিলের মতো দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। এবার ভাগ্য সহায় ছিল না। আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে এটাই আমাদের আশা।

সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা থাকলেও ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন এতটুকুও কমবে না। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতের আসরে দল আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত