শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

মাধবপুরের সেই প্রাথমিক বিদ্যালয় এখন ‘আতঙ্কের নাম’

হাজী মিয়া চান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি-চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামের হাজী মিয়া চান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে।

বিদ্যালয়টিতে শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীর কম উপস্থিতি, অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, বিদ্যালয়ে ৫ জন শিক্ষক থাকলেও যেখানে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী থাকার কথা, সেখানে উপস্থিতি অনেক কম। ফিডিং কর্মসূচি চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতিতে কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শিক্ষক নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা একাধিকবার শিক্ষা অফিসে অভিযোগ করলেও তা পরে অভ্যন্তরীণ বিরোধে রূপ নেয়।

গত বছরের ৯ এপ্রিল সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন অনিয়মের অভিযোগে শোকজ জারি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এক শিক্ষকের আত্মীয় ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের একজন নেতা শিক্ষা অফিসে গিয়ে চাপ প্রয়োগ করেন, যার ফলে বিষয়টি স্থগিত হয়ে যায়।

এরপর থেকে শিক্ষা প্রশাসনের কার্যক্রমেও অনীহা দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তহবিল, উন্নয়ন ব্যয় এবং সিসিটিভি ক্রয় সংক্রান্ত বিষয়েও অনিয়ম রয়েছে। তারা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী ইংরেজি লিখতে পারে না, এমনকি মৌলিক গণিত ও বাংলা পড়ায়ও দুর্বল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা চক্রবর্তী বলেন, “অনিয়মের অভিযোগ সঠিক নয়। কিছু শিক্ষক নিয়ম মানেন না, বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।”

অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত তদন্ত, শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষার মান উন্নয়ন এবং প্রয়োজন হলে কিছু শিক্ষককে অন্য বিদ্যালয়ে বদলির দাবি জানিয়েছেন।

#হবিগঞ্জ #মাধবপুর #প্রাথমিক_বিদ্যালয় #শিক্ষা_ব্যবস্থা

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মাধবপুরের সেই প্রাথমিক বিদ্যালয় এখন ‘আতঙ্কের নাম’

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামের হাজী মিয়া চান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে।

বিদ্যালয়টিতে শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীর কম উপস্থিতি, অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, বিদ্যালয়ে ৫ জন শিক্ষক থাকলেও যেখানে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী থাকার কথা, সেখানে উপস্থিতি অনেক কম। ফিডিং কর্মসূচি চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতিতে কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শিক্ষক নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা একাধিকবার শিক্ষা অফিসে অভিযোগ করলেও তা পরে অভ্যন্তরীণ বিরোধে রূপ নেয়।

গত বছরের ৯ এপ্রিল সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন অনিয়মের অভিযোগে শোকজ জারি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এক শিক্ষকের আত্মীয় ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের একজন নেতা শিক্ষা অফিসে গিয়ে চাপ প্রয়োগ করেন, যার ফলে বিষয়টি স্থগিত হয়ে যায়।

এরপর থেকে শিক্ষা প্রশাসনের কার্যক্রমেও অনীহা দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তহবিল, উন্নয়ন ব্যয় এবং সিসিটিভি ক্রয় সংক্রান্ত বিষয়েও অনিয়ম রয়েছে। তারা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী ইংরেজি লিখতে পারে না, এমনকি মৌলিক গণিত ও বাংলা পড়ায়ও দুর্বল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা চক্রবর্তী বলেন, “অনিয়মের অভিযোগ সঠিক নয়। কিছু শিক্ষক নিয়ম মানেন না, বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।”

অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত তদন্ত, শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষার মান উন্নয়ন এবং প্রয়োজন হলে কিছু শিক্ষককে অন্য বিদ্যালয়ে বদলির দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত