স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে সারাদেশে যৌথ অভিযান জোরদার করা হয়েছে। গত ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে মাদকের বিস্তার একদিনে হয়নি, তাই তা নিয়ন্ত্রণে কঠোর ও ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। প্রতিদিনই এ অভিযানে অগ্রগতি হচ্ছে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় রয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬