বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাতেই বাসার সামনে বিএনপির মিছিল

মহররমে আইভীর বাসায় দোয়া মাহফিল নেওয়াজ বিতরণ

ডা. সেলিনা হায়াৎ আইভী শিশু-কিশোরদের মধ্যে নেওয়াজ বিতরণ করেন। ছবি : সংগৃহীত

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়েছে। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরিকতপন্থী অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর আইভীর বাসভবনের ভেতরে অবস্থিত খানকা শরীফে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিশু-কিশোররা মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে। একই সঙ্গে আশুরা উপলক্ষে তাজিয়া প্রস্তুতির কার্যক্রমও চলতে দেখা যায়।

তবে এবারের আয়োজনে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকায় রাজনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে রাতের দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করে। এ সময় বাসভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় আয়োজন ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দিনটি নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

#সেলিনাহায়াৎআইভী #মহররম২০২৬ #নারায়ণগঞ্জসংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহররমে আইভীর বাসায় দোয়া মাহফিল নেওয়াজ বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়েছে। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরিকতপন্থী অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর আইভীর বাসভবনের ভেতরে অবস্থিত খানকা শরীফে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিশু-কিশোররা মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে। একই সঙ্গে আশুরা উপলক্ষে তাজিয়া প্রস্তুতির কার্যক্রমও চলতে দেখা যায়।

তবে এবারের আয়োজনে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকায় রাজনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে রাতের দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করে। এ সময় বাসভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় আয়োজন ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দিনটি নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত