গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রথমবারের মতো এলপিজি অটোগ্যাস সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় যানবাহন চালকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বুধবার (২৪ জুন) বিকেলে গিমাডাঙ্গা এলাকায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে এ সেবার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম দুইটি যানবাহনে গ্যাস সরবরাহের মাধ্যমে অটোগ্যাস সেবার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় এতদিন কোনো এলপিজি অটোগ্যাস স্টেশন না থাকায় স্থানীয় চালকদের গ্যাস সংগ্রহের জন্য দূরবর্তী এলাকায় যেতে হতো। নতুন এই সেবা চালু হওয়ায় তারা এখন নিজ এলাকাতেই সহজে এবং তুলনামূলক কম খরচে গ্যাস নিতে পারবেন, যা সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম গ্রাহক হিসেবে গ্যাস গ্রহণকারী প্রাইভেটকার চালক রবিউল আলম জানান, আগে গ্যাসের জন্য বিভিন্ন জেলায় যেতে হতো। এখন টুঙ্গিপাড়াতেই এই সুবিধা পাওয়ায় যাতায়াতের ঝামেলা কমবে এবং অতিরিক্ত খরচও বাঁচবে।
আরেক চালক মাহফুজুর রহমান বলেন, স্থানীয় পরিবহন খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে দীর্ঘমেয়াদে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফিলিং স্টেশনের মালিক জাকির জানান, ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই অটোগ্যাস সেবা চালু করা হয়েছে। এর ফলে এলাকার যানবাহন ব্যবহারকারীরা এখন আর দূরে না গিয়ে টুঙ্গিপাড়াতেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
স্থানীয়দের মতে, এলপিজি অটোগ্যাস সেবা চালুর মাধ্যমে টুঙ্গিপাড়ার পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি আধুনিক, সাশ্রয়ী ও সহজলভ্য জ্বালানি সুবিধা সম্প্রসারণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬