বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

তথ্যপ্রযুক্তি

সতর্ক করল ক্যাসপারস্কি

বিশ্বকাপ ঘিরে সাইবার ফাঁদ, শনাক্ত ৩৩৬ ভুয়া ডোমেইন

ছবি : সংগৃহীত

চারদিকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। ফুটবলপ্রেমীদের টার্গেট করে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি শত শত ভুয়া ডোমেইনের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Kaspersky।

বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বকাপ শুরুর পর থেকে অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে, যেগুলো দেখতে অনেকটাই অফিসিয়াল ওয়েবসাইটের মতো। এসব সাইটে ব্যবহারকারীদের বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর ‘লাইফটাইম টুর্নামেন্ট অ্যাক্সেস’-এর নামে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করতে বলা হয়।

ক্যাসপারস্কির মতে, এসব প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু অর্থই হারাচ্ছেন না, ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিতেও পড়ছেন। পাশাপাশি ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমেও নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির সিনিয়র ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন ভাষায় ভুয়া স্ট্রিমিং ও বেটিং সেবা চালু করা হয়েছে। তাই ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার এবং অনলাইনে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

গবেষণায় আরও দেখা গেছে, ফুটবলপ্রেমীদের কাছে ফিশিং ই-মেইল পাঠিয়ে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এক ঘটনায় তথাকথিত ‘বিশেষ ম্যাচ বিশ্লেষণ’ পাওয়ার জন্য ২০০ অস্ট্রেলিয়ান ডলার দাবি করা হয়েছিল, যা সরাসরি আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ওয়েবসাইটের ঠিকানা ও বানান ভালোভাবে যাচাই করা, শুধুমাত্র বিশ্বস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করা এবং সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখা, অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারেরও সুপারিশ করা হয়েছে।

#বিশ্বকাপ_সাইবার_সতর্কতা #ভুয়া_ডোমেইন #অনলাইন_প্রতারণা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপ ঘিরে সাইবার ফাঁদ, শনাক্ত ৩৩৬ ভুয়া ডোমেইন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত