বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শাহজালাল মাজারে স্বচ্ছতা

সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী আরিফুল হক

সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।” একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাজারের দানের অর্থ গণনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকার এ বিষয়ে কাজ করবে এবং কোনো অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আরিফুল হক চৌধুরী বলেন, মাজারের অর্থ প্রকাশ্যে গণনার মতো পদক্ষেপে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারও সর্বাত্মক সহায়তা দেবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি বলেন, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। তবে সময়গত কারণে বিষয়টি আলোচনায় এসেছে।

উল্লেখ্য, গত ১৮ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন এবং অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন দানবাক্স স্থাপন করে। পরে এ নিয়ে বিতর্কের মধ্যেই জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। বিদায়ের আগে ইতিহাসে প্রথমবারের মতো মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হলে চার দিনে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাওয়া যায়।

#সারওয়ারআলম #শাহজালালমাজার #সিলেটসংবাদ

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী আরিফুল হক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।” একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাজারের দানের অর্থ গণনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকার এ বিষয়ে কাজ করবে এবং কোনো অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আরিফুল হক চৌধুরী বলেন, মাজারের অর্থ প্রকাশ্যে গণনার মতো পদক্ষেপে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারও সর্বাত্মক সহায়তা দেবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি বলেন, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। তবে সময়গত কারণে বিষয়টি আলোচনায় এসেছে।

উল্লেখ্য, গত ১৮ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন এবং অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন দানবাক্স স্থাপন করে। পরে এ নিয়ে বিতর্কের মধ্যেই জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। বিদায়ের আগে ইতিহাসে প্রথমবারের মতো মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হলে চার দিনে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাওয়া যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত