বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক বৃদ্ধ গণপিটুনি

অভিযুক্ত বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইয়ুব আলী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনির’ সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই বৃদ্ধ।

একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে।

এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#কুড়িগ্রাম #মাদ্রাসাছাত্রীকে #ধর্ষণচেষ্টার # বৃদ্ধগণপিটুনি

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক বৃদ্ধ গণপিটুনি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইয়ুব আলী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনির’ সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই বৃদ্ধ।

একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে।

এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত