বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অবৈধ ব্যবসায় ২ মামলায় জরিমানা

ফুটপাত দখলমুক্তে ঢাকা দক্ষিণ সিটির অভিযান, জরিমানা আদায়

ছবি : চেকপোস্ট

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বঙ্গবাজার এন.এস. কো টাওয়ার এলাকা থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। একই সঙ্গে এলাকাটি পরিচ্ছন্ন ও শৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালনার দায়ে ২টি মামলার মাধ্যমে মোট ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং যানজট ও জনভোগান্তি কমাতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

#মোবাইল_কোর্ট #উচ্ছেদ_অভিযান #ঢাকা_দক্ষিণ_সিটি_করপোরেশন

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

ফুটপাত দখলমুক্তে ঢাকা দক্ষিণ সিটির অভিযান, জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বঙ্গবাজার এন.এস. কো টাওয়ার এলাকা থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। একই সঙ্গে এলাকাটি পরিচ্ছন্ন ও শৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালনার দায়ে ২টি মামলার মাধ্যমে মোট ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং যানজট ও জনভোগান্তি কমাতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত