গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাটগাতি বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
উদ্বোধনকালে ইউএনও জহিরুল আলম বলেন, পৌরবাসীর জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে।
তিনি বলেন, পরিচ্ছন্ন পৌরসভা গড়তে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকাংশে কমানো সম্ভব।
ইউএনও আরও জানান, পৌর এলাকার যেসব স্থানে ড্রেনেজ সমস্যা দেখা দেবে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করাই প্রশাসনের লক্ষ্য।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও মশকনিধন কার্যক্রম চালানো হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬