বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিভিন্ন প্রজাতির চারা বিতরণ

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

ছবি : চেকপোস্ট

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান এবং চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশব্যাপী সবুজায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Image

#পরিবেশ_সংরক্ষণ #রাঙ্গামাটি #বৃক্ষরোপণ_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান এবং চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশব্যাপী সবুজায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত