বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অস্ত্রের উৎস জানতে তদন্তে

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ মোস্তফা কামাল গ্রেফতার

ছবি : চেকপোস্ট

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৩ জুলাই) সকালে খালিশপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা কামাল খুলনা মহানগরের খালিশপুর বৈকালী বাজারের পেছনে এবি সিদ্দিক লেন এলাকার বাসিন্দা। তিনি আব্দুল খালেক মৃধার ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মো. আহাদুজ্জামান মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে মোস্তফা কামালকে আটক করে। পরে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

#খুলনা_সংবাদ #অস্ত্র_উদ্ধার #কেএমপি_ডিবি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ মোস্তফা কামাল গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৩ জুলাই) সকালে খালিশপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা কামাল খুলনা মহানগরের খালিশপুর বৈকালী বাজারের পেছনে এবি সিদ্দিক লেন এলাকার বাসিন্দা। তিনি আব্দুল খালেক মৃধার ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মো. আহাদুজ্জামান মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে মোস্তফা কামালকে আটক করে। পরে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত