নীতিমালা অনুযায়ী, অ্যালকোহল, জুয়া, নাইটক্লাব, প্রচলিত বিমা কোম্পানি, অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং এবং শূকরের মাংসসংক্রান্ত ব্যবসাপ্রতিষ্ঠানে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।
এসব লেনদেন বন্ধ রাখতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCC) ব্লক করতে হবে। কোনো গ্রাহক বেআইনি বা নিষিদ্ধ লেনদেন করলে কার্ড বাতিলের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানাতে হবে।
তবে গ্রাহকের বকেয়া, ঋণসীমা বা বিল পরিশোধে দেরির ওপর ভিত্তি করে এই মাশুল বাড়ানো বা কমানো যাবে না।
বিলম্বে পরিশোধের জন্য কোনো জরিমানা নেওয়া হলে তা ব্যাংকের আয় হিসেবে রাখা যাবে না। গ্রাহককে চুক্তির সময় নির্ধারিত অর্থ দাতব্য কাজে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। এ অর্থ ব্যাংকের আয় থেকে আলাদা দাতব্য হিসাবে জমা থাকবে এবং শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে তা বিতরণ করা হবে।
কার্ড হারানো বা চুরি হওয়ার পর ব্লক করার অনুরোধ পেলে অননুমোদিত লেনদেনের অর্থ সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশনাও রয়েছে।
একই সঙ্গে গ্রাহক যাতে নিজের সামর্থ্যের বাইরে ব্যয় না করেন, সে বিষয়েও ব্যাংকগুলোকে নজর রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত ইসলামি ব্যাংকের পাশাপাশি সাধারণ ব্যাংকের ইসলামিক উইন্ডো বা শাখা থেকেও এ কার্ড ইস্যু করা যাবে। আর বৈদেশিক মুদ্রা বা দ্বৈত মুদ্রার ইসলামিক ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে অনুমোদিত ডিলার হতে হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬