জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে এর আগে মাহদী আমিন জানিয়েছিলেন, সফরে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬