কর্মক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির বলজানোতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে স্থানীয় কোচ কোম্পানি।
ইতালির কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল ২০০৮-এর আইন নং ৮১ (আইন ডিক্রি ৮১/০৮) এবং ১৭ এপ্রিল ২০২৫-এর রাজ্য-অঞ্চল চুক্তি অনুযায়ী কর্মীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রশিক্ষণে অনুপস্থিতি বা নির্দেশনা না মানার ক্ষেত্রে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে।
বলজানোর ভায়া নেগ্রেলি ৩-এর দ্বিতীয় তলার প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কোর্সটি মোট ছয় ঘণ্টার ছিল। সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত দুই ধাপে প্রশিক্ষণ পরিচালিত হয়।
প্রশিক্ষণে কর্মীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা এবং দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
কর্তৃপক্ষের আশা, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের নিরাপত্তা সচেতনতা বাড়বে এবং কর্মক্ষেত্রে আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজারের হাত ধরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হিমায়িত খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত। এর পণ্য তালিকায় রয়েছে পিৎজা, পাস্তা ও বিভিন্ন ধরনের হিমায়িত খাদ্যসামগ্রী। পাইকারি ব্যবসার পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খুচরা চেইনেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬