মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

নিরাপত্তা শূন্যতা নিয়ে উদ্বেগ

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

ইরাকের আল আসাদ বিমানঘাঁটির মার্কিন সেনারা সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে উঠছেন। ছবি : সংগৃহীত

দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে শেষ সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটির শেষ মার্কিন ঘাঁটিগুলো থেকেও সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা। ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির এই অধ্যায়ের সমাপ্তিকে ইরান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে দুই দশকের বেশি সময়ের সামরিক অভিযানে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ করার বিষয়ে ওয়াশিংটন ও বাগদাদ ২০২৪ সালে দুই ধাপে সমঝোতায় পৌঁছেছিল।

ইরান-সমর্থিত সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের কমান্ডার আবু মোজতবা আল-ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারকে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ও ইরাকিদের জন্য ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এটি ইরাকে বিদেশি সামরিক উপস্থিতির একটি অধ্যায়ের সমাপ্তি।

তবে প্রত্যাহার নিয়ে ইরাকের ভেতরে উদ্বেগও রয়েছে। কিছু নিরাপত্তা বিশ্লেষক ও স্থানীয় নেতার আশঙ্কা, মার্কিন বাহিনীর গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা ও ড্রোন সক্ষমতা কমে গেলে নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ইসলামিক স্টেটের (আইএস) সক্রিয় হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

ফালুজার সুন্নি গোত্রীয় নেতা আবদুল রহমান আল-জোবাই বলেন, ইরাকিরা পূর্ণ সার্বভৌমত্ব চাইলেও বর্তমান পরিস্থিতিতে বিদেশি জোটের দ্রুত প্রস্থান নিরাপত্তা শূন্যতা তৈরি করতে পারে।

ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জসিম আল-বাহাদলি মনে করেন, মার্কিন জোটের প্রস্থান ইরানের কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। তাঁর মতে, ইরানপন্থি মিলিশিয়াগুলো এই পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব বাড়াতে কাজে লাগানোর চেষ্টা করতে পারে।

২০২৪ সালের সমঝোতা অনুযায়ী, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ করার পাশাপাশি উত্তর-পূর্ব সিরিয়ায় আইএসবিরোধী কার্যক্রমে সহায়তার জন্য ইরাকের ঘাঁটি ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনা ছিল। এখন সেই সামরিক উপস্থিতিরও অবসান ঘটছে। 

#মধ্যপ্রাচ্য #ইরাক #মার্কিনসেনা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত