সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খোঁজ মিললে ফোন করুন

ভূরুঙ্গামারী দুই দিন ধরে নিখোঁজ ‘ওমর পাগলা’, সন্ধান চায় পরিবার

ওমর পাগলা’ নামে পরিচিত। ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট এলাকার বাসিন্দা এবং সবার কাছে ‘ওমর পাগলা’ নামে পরিচিত এক ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

ওমর পাগলার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে বা কোথাও দেখে থাকলে, অনুগ্রহ করে ০১৭৩৩-৪০৫১৮০ নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও তথ্যের মাধ্যমে দ্রুতই তাঁর সন্ধান মিলবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করারও আহ্বান জানিয়েছেন স্বজনরা।

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #নিখোঁজ

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারী দুই দিন ধরে নিখোঁজ ‘ওমর পাগলা’, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট এলাকার বাসিন্দা এবং সবার কাছে ‘ওমর পাগলা’ নামে পরিচিত এক ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

ওমর পাগলার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে বা কোথাও দেখে থাকলে, অনুগ্রহ করে ০১৭৩৩-৪০৫১৮০ নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও তথ্যের মাধ্যমে দ্রুতই তাঁর সন্ধান মিলবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করারও আহ্বান জানিয়েছেন স্বজনরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত