রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যচাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

#ভূরুঙ্গামারী #মৎস্যসম্পদ #জাতীয়মৎস্যপক্ষ

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যচাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত