রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিভাগীয় মতবিনিময় সভায় ঘোষণা

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ছবি : চেকপোস্ট

খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধন তৈরি করা সম্ভব, যা অনেক সময় প্রচলিত পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সভায় নজরুল সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমির প্রতিনিধি, সাহিত্যপ্রেমী, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

#খুলনা #সংস্কৃতি #নজরুলচত্বর

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধন তৈরি করা সম্ভব, যা অনেক সময় প্রচলিত পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সভায় নজরুল সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমির প্রতিনিধি, সাহিত্যপ্রেমী, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত