রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টেকসই মাছ চাষে গুরুত্ব

বেড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ- উদ্‌যাপিত

ছবি : চেকপোস্ট

রূপালী মৎস্যে ভরপুর দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ (১৬-১৮ আগস্ট ২০২৬) উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, বেড়া, পাবনার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা মৎস্য অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং টেকসই মাছ চাষ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

Image

#বেড়া #মৎস্যসম্পদ #জাতীয়মৎস্যপক্ষ

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বেড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ- উদ্‌যাপিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রূপালী মৎস্যে ভরপুর দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ (১৬-১৮ আগস্ট ২০২৬) উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, বেড়া, পাবনার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা মৎস্য অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং টেকসই মাছ চাষ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত