শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

অদ্ভুত এই আয়োজনে মুগ্ধ অতিথিরা

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

যমজ ভাইয়র সঙ্গে যমজ বোনের বিয়েতে পুরোহিতও যমজ। ছবি : সংগৃহীত

বিয়ের আয়োজন তো অনেক হয়, তবে ভারতের কেরালায় এমন এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে, যেখানে বর-কনে থেকে শুরু করে পুরোহিত ও সহকারীরাও ছিলেন যমজ।

সম্প্রতি কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর এই বিশেষ বিয়ের মন্ত্র পাঠ করেন যমজ দুই পুরোহিত।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিয়েতে অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের। একই অনুষ্ঠানে অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।

জানা গেছে, বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের উপস্থিতি ছিল পরিকল্পিত। যমজ দুই বোন নিজেরাই যমজ পুরোহিত খুঁজে বের করেন। পরে কোঠানাল্লুরের একটি গির্জায় তারা ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিলকে খুঁজে পান।

বিয়ের অনুষ্ঠানে যমজ পুরোহিতদের সহযোগিতা করেন আরও একজোড়া যমজ ভাই—জেরন জেমস ও জোহন জেমস।

কনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই যমজ বোনদের ইচ্ছা ছিল যমজ ভাইদের সঙ্গেই জীবনসঙ্গী হওয়ার। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এই বিশেষ বিয়ের মাধ্যমে।

বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং দুই কনে আইটি খাতে কাজ করছেন।

যমজ পুরোহিতরা জানান, জীবনে এমন ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তাদের প্রথম। এই ঘটনা তাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

#যমজ_বিয়ে #কেরালা_খবর #ভাইরাল_বিয়ে

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বিয়ের আয়োজন তো অনেক হয়, তবে ভারতের কেরালায় এমন এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে, যেখানে বর-কনে থেকে শুরু করে পুরোহিত ও সহকারীরাও ছিলেন যমজ।

সম্প্রতি কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর এই বিশেষ বিয়ের মন্ত্র পাঠ করেন যমজ দুই পুরোহিত।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিয়েতে অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের। একই অনুষ্ঠানে অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।

জানা গেছে, বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের উপস্থিতি ছিল পরিকল্পিত। যমজ দুই বোন নিজেরাই যমজ পুরোহিত খুঁজে বের করেন। পরে কোঠানাল্লুরের একটি গির্জায় তারা ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিলকে খুঁজে পান।

বিয়ের অনুষ্ঠানে যমজ পুরোহিতদের সহযোগিতা করেন আরও একজোড়া যমজ ভাই—জেরন জেমস ও জোহন জেমস।

কনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই যমজ বোনদের ইচ্ছা ছিল যমজ ভাইদের সঙ্গেই জীবনসঙ্গী হওয়ার। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এই বিশেষ বিয়ের মাধ্যমে।

বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং দুই কনে আইটি খাতে কাজ করছেন।

যমজ পুরোহিতরা জানান, জীবনে এমন ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তাদের প্রথম। এই ঘটনা তাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত