নিজের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণায় গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার প্রশংসা করেছেন কন্নড় তারকা যশ।
সোমবার (২৪ আগস্ট) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশসহ সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাতারা। অনুষ্ঠানে বিজয়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার প্রসঙ্গ তুলে নিজের অভিমত জানান ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা।
যশ বলেন, বিজয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা সহজ নয়। জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছেন, বিজয় সেটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছে শৃঙ্খলা, পরিশ্রম ও একাগ্রতা।
বিজয়ের কাজের প্রসঙ্গে যশ জানান, ‘টক্সিক’ ও বিজয়ের আসন্ন সিনেমা ‘জন নায়কান’-এর প্রযোজক কে ভেঙ্কট নারায়ণের কাছ থেকে তিনি প্রায়ই বিজয়ের কাজ সম্পর্কে জানতে পারেন। তার কাছ থেকে তিনি শুনেছেন, তামিলনাড়ুর মানুষের জন্য বিজয় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন।
যশ বলেন, একজন শিল্পী দর্শক ও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পান, তার প্রতিদান দেওয়াও তার দায়িত্ব। তার মতে, বিজয় এখন সেই পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি মানুষের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শুভকামনা জানান যশ। তিনি বলেন, এটি একটি ইতিবাচক ও প্রগতিশীল পরিবর্তন। দেশের অন্য জায়গাতেও এমন পরিবর্তনের ধারা দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ আগস্ট। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে যশকে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬