ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।এর আগে বিভিন্ন সময়ে ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়ানোর নজির রয়েছে বলেও জানা যায়। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন।এছাড়া ২০২৫ সালে ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পথে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
পার্বত্য এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা করে নেওয়া ঋতুপর্ণা চাকমা এখন দেশের নারী ফুটবলের বড় অনুপ্রেরণার নাম।