প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তে রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
হাসিনুজ্জামান মিন্টু,, ঠাকুরগাঁও প্রতিনিধি:: ||
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও নদীতে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে দল ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি স্থানীয় নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্তের মতো পরিবেশবান্ধব আয়োজন এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত