বর্ষার আগমনে প্রকৃতির অপরূপ সাজে সেজেছে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী লাল শাপলার বিল। বিলজুড়ে মাইলের পর মাইল ছড়িয়ে থাকা লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক।
ভোরের আলো ফুটতেই উজিরপুরের সাতলা ও কালবিলা বিলে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। সূর্যের সোনালি আলোয় লাল শাপলার অপূর্ব দৃশ্য দেখতে বিলের বুক চিরে ছুটে চলছে একের পর এক ডিঙি নৌকা।
প্রাকৃতিক সৌন্দর্যের এই অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করলেও নৌকা ভাড়া নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। দর্শনার্থীদের অভিযোগ, স্থানীয় কিছু নৌকা চালক ও ইজারাদার পর্যটন মৌসুমকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
পর্যটকদের দাবি, মাত্র আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা নৌকায় ঘোরার জন্য ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে। তাদের অভিযোগ, নির্ধারিত কোনো ভাড়ার তালিকা না থাকায় পর্যটকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, লাল শাপলার সৌন্দর্য অসাধারণ। তবে নৌকা ভাড়ার বিষয়টি ভ্রমণের আনন্দ অনেকটাই কমিয়ে দিচ্ছে। পর্যটন এলাকা হিসেবে এখানে প্রশাসনের নির্ধারিত ভাড়া তালিকা থাকা প্রয়োজন।
সম্প্রতি পর্যটন এলাকার নৌকা ভাড়া ও ব্যবস্থাপনা পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে পর্যটকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি উঠে আসে।
ভুক্তভোগী পর্যটকরা জানান, লাল শাপলার বিল দক্ষিণাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এ এলাকার সুনাম ধরে রাখতে নৌকা ভাড়া নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা গেলে উজিরপুরের লাল শাপলার বিল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হতে পারে। তবে অতিরিক্ত খরচ ও অনিয়ম চলতে থাকলে পর্যটক আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬