মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোলে ১-১ সমতায় শেষ ম্যাচ

জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা ও গোমস্তাপুরের খেলা ড্র

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ১০ম ম্যাচে সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলা দলের লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা।

ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। সদর উপজেলা দলের হয়ে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আহাদ দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। পরে গোমস্তাপুর উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী শ্রী প্রলয় গোল করে সমতা ফেরান।

পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য সদর উপজেলা দলের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শিপন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন হওয়ায় স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সাবেক সেক্রেটারি মো. তৌফিকুল ইসলাম তোফা, মোস্তাফিজুর রহমান মুকুল এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।

আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

#ক্রীড়া_উৎসব #জেলা_প্রশাসক_গোল্ডকাপ #চাঁপাইনবাবগঞ্জ_ফুটবল

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা ও গোমস্তাপুরের খেলা ড্র

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ১০ম ম্যাচে সদর উপজেলা ও গোমস্তাপুর উপজেলা দলের লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা।

ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। সদর উপজেলা দলের হয়ে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আহাদ দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। পরে গোমস্তাপুর উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী শ্রী প্রলয় গোল করে সমতা ফেরান।

পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য সদর উপজেলা দলের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শিপন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন হওয়ায় স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সাবেক সেক্রেটারি মো. তৌফিকুল ইসলাম তোফা, মোস্তাফিজুর রহমান মুকুল এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।

আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত