দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক দুইজন হলেন বড় শীতলাই গ্রামের মোঃ শামিম (৩০) এবং সুজালপুর খালপাড়া গ্রামের মোঃ নুর আলম (৩০)। তারা মাদক সেবনের সময় ঘটনাস্থলেই ধরা পড়েন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান চলবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬