রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫৮ বছরের নারী

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম মোসাঃ আকতারা (৫৮)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের মো. সমশের আলীর স্ত্রী।

ঘর থেকে উদ্ধার মরদেহ

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আকতারার পরিবারে অশান্তি চলছিল।

এরই মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ বসতঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ এসে মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমালিন্য ও কলহের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আকতারার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#বাংলাদেশ_সংবাদ #চাঁপাইনবাবগঞ্জ_সংবাদ #আত্মহত্যা

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম মোসাঃ আকতারা (৫৮)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের মো. সমশের আলীর স্ত্রী।

ঘর থেকে উদ্ধার মরদেহ

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আকতারার পরিবারে অশান্তি চলছিল।

এরই মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ বসতঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ এসে মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমালিন্য ও কলহের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আকতারার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত