নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে শহরের শের-ই বাংলা সড়কে মেসার্স হায়দার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সৈয়দপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।অভিযান চলাকালে ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং চিকিৎসকদের জন্য সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনায় ফার্মেসির মালিক মো. আব্বাছ আলীকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (ক) ও (গ) উপধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।