রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চলছে প্রস্তুতি

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে নিউইয়র্কে অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি সান ফ্রান্সিসকো সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভার্বাল পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। মূল অধিবেশনের পাশাপাশি তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সম্ভাব্য ৯ দিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের পর সান ফ্রান্সিসকো যেতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আগে আলোচনা থাকলেও তা আর এগোয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

#তারেকরহমান #জাতিসংঘঅধিবেশন #যুক্তরাষ্ট্রসফর

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে নিউইয়র্কে অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি সান ফ্রান্সিসকো সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভার্বাল পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। মূল অধিবেশনের পাশাপাশি তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

সম্ভাব্য ৯ দিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের পর সান ফ্রান্সিসকো যেতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আগে আলোচনা থাকলেও তা আর এগোয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত