জামালপুরের নরুন্দি বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৯০০ কেজি (২২.৫ মণ) দুর্গন্ধযুক্ত ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসার সঙ্গে জড়িত তিনজনসহ মোট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মাংস ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পিকআপের চালক ও হেলপারকে দেওয়া হয়েছে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড।
একই সঙ্গে অভিযুক্তদের মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
জব্দ করা প্রায় ৯০০ কেজি মাংস পরে বিধিমোতাবেক ধ্বংস করা হয়েছে।
জানা যায়, রোববার সকালে তুলশীরচর ইউনিয়ন এলাকা থেকে মাংসের বস্তা নিয়ে একটি পিকআপ মিরাপুর ঘাট এলাকায় আসে।
গাড়ি থেকে বস্তা নামানোর সময় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পিকআপটি আটক করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে ১৩ বস্তা ঘোড়ার মাংস উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাংসগুলো পিকআপে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬