বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

হলি ক্রসে ভর্তি হতে বিয়ের বাধা

বিয়ে করলেই টিসি, হলি ক্রস কলেজের নতুন ভর্তি নিয়ম

ঢাকার হলি ক্রস কলেজ। ছবি: কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর হলি ক্রস কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিপিএ ও একাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ নিয়ম দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ক্লাস, ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এসব নিয়ম মানতে আপত্তি থাকলে শিক্ষার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

হলি ক্রস কলেজে ভর্তির যোগ্যতা

বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান—দুই বিষয়ই থাকতে হবে।

মানবিক বিভাগে আবেদন করতে প্রয়োজন জিপিএ ৩ থেকে ৫।
ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে প্রয়োজন জিপিএ ৪ থেকে ৫।

এছাড়া বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২ সেপ্টেম্বর বুধবার থেকে ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা পর্যন্ত কলেজের ভর্তি ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদন শেষে বিকাশের মাধ্যমে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি জমা দিতে হবে। ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।

লিখিত পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর

এসএসসি-২০২৬ সালের পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

  • মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ১০ সেপ্টেম্বর
  • বিজ্ঞান বিভাগ: ১১ সেপ্টেম্বর

পরীক্ষার আসন ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।

ফল প্রকাশ ১৫ সেপ্টেম্বর, ভর্তি ১৭ সেপ্টেম্বরের মধ্যে

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার পর। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

১ হাজার ৩৫০ আসনে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে হলি ক্রস কলেজে—

  • বিজ্ঞান বিভাগে: ৭৮০টি আসন
  • ব্যবসায় শিক্ষা বিভাগে: ২৮০টি আসন
  • মানবিক বিভাগে: ২৯০টি আসন

সব মিলিয়ে একাদশ শ্রেণিতে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

#হলি_ক্রস_কলেজ #একাদশ_শ্রেণির_ভর্তি #এসএসসি_২০২৬

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিয়ে করলেই টিসি, হলি ক্রস কলেজের নতুন ভর্তি নিয়ম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত