সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গলা কেটে নাঈম হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালককে হত্যা করে তার যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকায় রাস্তার পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাঈম হোসেন ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি হাট ইচলা গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি মাত্র এক সপ্তাহ আগে অতিরিক্ত আয়ের আশায় একটি অটোরিকশা কিনেছিলেন।
স্থানীয়রা সকালে বিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬