বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজস্ব হারাবে বাংলাদেশ

বিদেশিদের গোলামি নয়: দেশকে স্বনির্ভর করার ডাক চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছবি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে স্বনির্ভরভাবে গড়ে তুলতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই ভালো লক্ষণ নয়।

মঙ্গলবার (১২ মে) লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাতে পারে, পণ্য বেশি দামে কিনতে হতে পারে এবং দেশের নীতি নির্ধারণেও চাপ আসতে পারে। তাই এই চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশরাজনীতি #চরমোনাইপীর #স্বনির্ভরবাংলাদেশ

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

বিদেশিদের গোলামি নয়: দেশকে স্বনির্ভর করার ডাক চরমোনাই পীরের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে স্বনির্ভরভাবে গড়ে তুলতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই ভালো লক্ষণ নয়।

মঙ্গলবার (১২ মে) লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাতে পারে, পণ্য বেশি দামে কিনতে হতে পারে এবং দেশের নীতি নির্ধারণেও চাপ আসতে পারে। তাই এই চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত