রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ

বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে চীনা একটি কোম্পানির প্রতিনিধি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রাথমিকভাবে ৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে নানা জটিলতায় প্রকল্পটির নির্মাণকাজ থেমে যায়।

এরপর বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে আরও কয়েকশ একর জমি অধিগ্রহণ করা হয়। পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ ও কিছু মাটি ভরাটের কাজও সম্পন্ন হয়। তবে বিভিন্ন কারণে প্রকল্পের মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ হলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এবং পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে খুলনা-বাগেরহাট অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করব। আমরা এ বিষয়ে আন্তরিক।

#বাগেরহাট_খবর #খানজাহানআলী_বিমানবন্দর #রামপাল_উন্নয়ন

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে চীনা একটি কোম্পানির প্রতিনিধি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রাথমিকভাবে ৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে নানা জটিলতায় প্রকল্পটির নির্মাণকাজ থেমে যায়।

এরপর বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে আরও কয়েকশ একর জমি অধিগ্রহণ করা হয়। পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ ও কিছু মাটি ভরাটের কাজও সম্পন্ন হয়। তবে বিভিন্ন কারণে প্রকল্পের মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ হলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এবং পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে খুলনা-বাগেরহাট অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করব। আমরা এ বিষয়ে আন্তরিক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত