বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় শহরের স্টেশন রোডের লম্বাগাছ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জেলা বিএনপির নেতা, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান।
অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, মাসুদ রানা পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম শুভ পাঠান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি দলের আগামী দিনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬