বরিশাল জেলা পুলিশের মাসিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
কল্যাণ সভায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের নানা সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ দিয়ে তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
কল্যাণ সভার অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল পিআরএল (PRL)-এ যাওয়া পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া সদস্যদের হাতে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ ছাড়া জুলাই ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, তাদেরও সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সদস্যরা।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬