বরিশালে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, সম্পন্ন প্রথম দিনের শারীরিক পরীক্ষা
"সেবার ব্রতে চাকরি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬-এর মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।প্রথম দিনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপ এবং শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। শত শত চাকরিপ্রার্থী স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।বরিশাল জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে পুরো কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল বা তদবিরের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। কেউ চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।এছাড়া আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদানকারী, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং মাদকাসক্তদের এই নিয়োগে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়।এসময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আলাউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।