সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম এই স্লোগানে সুনামগঞ্জের ছাতকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ২০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও গাছের চারা বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কয়েছ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দিতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬