ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয়রা তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ছিল।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্থানীয়দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের কাছে এসে সরাসরি তাদের সমস্যার কথা শোনার এমন উদ্যোগ ইতিবাচক। তারা জানান, এলাকার উন্নয়ন সমস্যা তুলে ধরার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট।
অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা স্থানীয়দের উত্থাপিত সমস্যাগুলো নোট করেন। সড়ক, খাল ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের বিষয়গুলো যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা।
এর আগে একই ধরনের কর্মসূচি নলছিটির কুশঙ্গল ইউনিয়নেও অনুষ্ঠিত হয়। সেখানেও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা শোনেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬