বরিশাল নগরীর গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শিরিনের বাবার বাড়ির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। তাদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, তার মেয়ের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মা নাজমিন বেগম বলেন, মেয়ের মৃত্যুর সঠিক বিচার চান তিনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
শিরিনের ভাই জাহিদুল ইসলাম বলেন, মৃত্যুর আগে শিরিন ফোন করে তার ওপর নির্যাতনের কথা জানিয়েছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা শাহ আলম মোল্লা তার স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা এবং নানি ফিরোজা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রাজিব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শিরিনের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬