মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রাণ গেল ২৯ জনের

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫১২ রোগী

হাসপাতালে মশারি টাঙিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের। ইনসেটে এডিস মশা। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন।

বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রাম ও বরিশালে ৭৫ জন করে, খুলনায় ৮৪ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন, ময়মনসিংহে ১৩ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ।

#স্বাস্থ্য_সংবাদ #ডেঙ্গু_পরিস্থিতি #এডিস_মশা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫১২ রোগী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন।

বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রাম ও বরিশালে ৭৫ জন করে, খুলনায় ৮৪ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন, ময়মনসিংহে ১৩ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত