মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

হাম আতঙ্ক বাড়ছে

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃত ৮২৮

ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এ নিয়ে দেশে হামের উপসর্গজনিত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে আরও ১০৫ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।

#শিশু_স্বাস্থ্য #স্বাস্থ্য_সংবাদ #হাম_পরিস্থিতি

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃত ৮২৮

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এতে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এ নিয়ে দেশে হামের উপসর্গজনিত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে আরও ১০৫ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত