বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও ব্যারিস্টার মোহাম্মদ ইমান আলী ছাতকে এসে আবারও মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। তাঁর মানবিক আচরণ, বিনয় এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ মেলামেশা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামে তাঁর প্রতিষ্ঠিত ইসরাইলপুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধু তাঁর নয় এটি সবার, তাই এর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে গাড়ি থাকলেও তিনি পায়ে হেঁটে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর এই সাধারণ জীবনধারা ও আন্তরিক আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
স্থানীয়রা জানান, দায়িত্বে থাকাকালীন সময়েও তিনি সবসময় সাদামাটা জীবনযাপন করতেন এবং অবসরের পরও একইভাবে মানুষের পাশে আছেন। অনেকেই মনে করেন, তাঁর মতো ব্যক্তিত্ব সমাজে বিরল।
ছাতকবাসীর চোখে তিনি শুধু একজন সাবেক বিচারপতি নন, বরং মানবিকতার এক জীবন্ত উদাহরণ, যিনি ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬