রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ দূষণে চরম উদ্বেগ

পাবনায় কেমিক্যাল বর্জ্যে ভয়াবহ আগুন, ৩০ ফুট শিখায় আতঙ্কে এলাকা!

ছবি: চেকপোস্ট

বেড়া উপজেলার কৈটোলা সুইচ গেট বাজার এলাকায় কেমিক্যাল বর্জ্যের স্তূপ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে জয়নগর গ্রাম সংলগ্ন এ এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্জ্য স্তূপে থাকা ব্যাটারির সীসা (ড্রাস্ট কেমিক্যাল), এসিড মিশ্রণ ও প্লাস্টিকজাত দাহ্য পদার্থে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা প্রায় ৩০–৩৫ ফুট উচ্চতায় উঠে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় মানুষজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা গেছে, এই কেমিক্যাল বর্জ্যের স্তূপের মালিক মো. সালাউল্লাহ শেখ (৩৬), জয়নগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, সুইচ গেট ও রাকসা বাজার এলাকায় এ ধরনের আরও কয়েকটি কেমিক্যাল প্রক্রিয়াজাত কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব কারখানা থেকে বর্জ্য সংগ্রহ করে জনবসতির আশেপাশে ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এসব কেমিক্যাল থেকে নির্গত দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি বর্জ্য ধোয়ার পানি নদী, পুকুর ও ফসলি জমিতে মিশে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত এসব অবৈধ কেমিক্যাল কার্যক্রম বন্ধ করে জনজীবন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

#পাবনা_আগুন #কেমিক্যাল_দূষণ #পরিবেশ_ঝুঁকি

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

পাবনায় কেমিক্যাল বর্জ্যে ভয়াবহ আগুন, ৩০ ফুট শিখায় আতঙ্কে এলাকা!

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

বেড়া উপজেলার কৈটোলা সুইচ গেট বাজার এলাকায় কেমিক্যাল বর্জ্যের স্তূপ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে জয়নগর গ্রাম সংলগ্ন এ এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্জ্য স্তূপে থাকা ব্যাটারির সীসা (ড্রাস্ট কেমিক্যাল), এসিড মিশ্রণ ও প্লাস্টিকজাত দাহ্য পদার্থে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা প্রায় ৩০–৩৫ ফুট উচ্চতায় উঠে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় মানুষজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা গেছে, এই কেমিক্যাল বর্জ্যের স্তূপের মালিক মো. সালাউল্লাহ শেখ (৩৬), জয়নগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, সুইচ গেট ও রাকসা বাজার এলাকায় এ ধরনের আরও কয়েকটি কেমিক্যাল প্রক্রিয়াজাত কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব কারখানা থেকে বর্জ্য সংগ্রহ করে জনবসতির আশেপাশে ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এসব কেমিক্যাল থেকে নির্গত দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি বর্জ্য ধোয়ার পানি নদী, পুকুর ও ফসলি জমিতে মিশে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত এসব অবৈধ কেমিক্যাল কার্যক্রম বন্ধ করে জনজীবন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত