মিরপুর টেস্টে জয়ের লক্ষ্য সামনে রেখে সাহসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
লাঞ্চের আগেই পাকিস্তানকে ব্যাটিংয়ে নামিয়ে অন্তত ৭৫ ওভার হাতে রেখে ম্যাচ জয়ের পরিকল্পনা করেছে বাংলাদেশ। আবহাওয়া অনুকূলে থাকলে শেষ দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা করা হচ্ছে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৫০ বলে ৮৭ রান করেন, ৭টি চারসহ। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকলেও তার ইনিংস দলকে বড় লিড এনে দেয়।
মুশফিকুর রহিম ২২ রান, লিটন দাস ১১ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। নোমান আলী এক ওভারে মিরাজ ও তাইজুল ইসলামকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন।
তাসকিন আহমেদ দ্রুত রান তুলতে গিয়ে ১১ রানে আউট হওয়ার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে।
পঞ্চম দিনের উইকেটে ২৬৮ রানের লক্ষ্য সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মিরপুরের পিচে বল নিচু হচ্ছে আবার হঠাৎ লাফাচ্ছে, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
বাংলাদেশ এখন লক্ষ্য একটাই পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়ে মিরপুরে টেস্ট জয় নিশ্চিত করা।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬