জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তরুণদের জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তা না হলে চাকরিবঞ্চিত তরুণদের ক্ষোভ থেকে দেশে আবারও বড় ধরনের আন্দোলন বা অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর মুক্তমঞ্চে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। এই নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অবদান রয়েছে। এখন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থান নিশ্চিত করতে না পারেন, যেদিন বেকার তরুণরা চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, সেদিন কর্মসংস্থানের দাবিতে আবারও অভ্যুত্থান হতে পারে।”
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ একটি বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন না আসায় এনসিপি দেশজুড়ে মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সারজিস আরও বলেন, “এখন আর শুধু ঢাকা-কেন্দ্রিক রাজনীতি নয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গিয়ে মানুষের কথা শুনতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রত্যাশাকে আগামী বাংলাদেশের রূপরেখায় স্থান দিতে হবে।”
বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনাদের নিজের জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও লোডশেডিং হয়। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চাই।”
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হলেও এখনো তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, “উল্লাপাড়ায় নতুন করে এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে কি?” পাশাপাশি তিনি ব্যঙ্গ করে বলেন, “অনেক তো কার্ড দিলেন, এবার তরুণদের জন্য একটি ‘বেকার কার্ড’ চালু করেন।”
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬