রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অনিয়ম ও দলীয়করণের অভিযোগ

নীলফামারীতে ফ্যামিলি কার্ড নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও সাধারণ পরীক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষভাবে পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে “সচেতন নাগরিক মহল”-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার পরীক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

এর আগে গত শুক্রবার একই দাবিতে মহিলা এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল।

মানববন্ধনে পরীক্ষার্থী আলামিন ইসলাম, আতাউর রহমান ও আরিফ হোসেন বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয়।

বক্তারা বলেন, প্রায় ২০ দিন ধরে ফলাফল প্রকাশ নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়। পরে গত ২০ আগস্ট ফলাফল প্রকাশ করা হলে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

তাদের অভিযোগ, নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকায় বিএনপির নেতাকর্মী, তাদের স্ত্রী ও স্বজনদের নাম বেশি রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং কিছু ওয়ার্ডে অতিরিক্ত নিয়োগ দেওয়া হলেও অন্য ওয়ার্ড থেকে কাউকে সুযোগ দেওয়া হয়নি।

মানববন্ধনকারীরা দাবি করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে নিরপেক্ষভাবে ফলাফল যাচাই করতে হবে।

তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ হলে সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এদিকে, এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল। ওই কর্মসূচিতে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু, সহ-সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

Image

#নীলফামারী_সংবাদ #ফ্যামিলি_কার্ড #নিয়োগ_অনিয়ম_প্রতিবাদ

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নীলফামারীতে ফ্যামিলি কার্ড নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত