রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

নিরাপত্তার স্বার্থেই অভিযান

সিরিয়ায় হামলা নিয়ে সাফাই, তুরস্ককে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে চালানো সাম্প্রতিক হামলার পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে সিরিয়ায় তুরস্কের সামরিক প্রভাব বাড়ানোর অভিযোগ তুলে আঙ্কারাকে নতুন করে সতর্ক করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী ‘সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতেই ওই বিমানঘাঁটিতে হামলার সিদ্ধান্ত নিয়েছিল।

হামলার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের বিরোধী দল ও কয়েকজন সামরিক বিশ্লেষকের সমালোচনার জবাবে কাটজ দাবি করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশে দেওয়া সতর্কবার্তারও সমর্থন জানান ইসরায়েলের এই মন্ত্রী। তিনি বলেন, সিরিয়ায় এমন কোনো সামরিক অবস্থান তৈরি করতে দেওয়া হবে না, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

কাটজের অভিযোগ, তুরস্ক সিরিয়ায় সামরিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে আঙ্কারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তুরস্ক জানিয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের ধারাবাহিক হামলার তারা বিরোধিতা করে। একই সঙ্গে সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগও অস্বীকার করেছে দেশটি।

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটি ঘিরে ইসরায়েল ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলা ও পাল্টা অভিযোগের ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

#ইসরায়েল #মধ্যপ্রাচ্য_সংকট #সিরিয়া

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সিরিয়ায় হামলা নিয়ে সাফাই, তুরস্ককে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে চালানো সাম্প্রতিক হামলার পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে সিরিয়ায় তুরস্কের সামরিক প্রভাব বাড়ানোর অভিযোগ তুলে আঙ্কারাকে নতুন করে সতর্ক করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী ‘সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতেই ওই বিমানঘাঁটিতে হামলার সিদ্ধান্ত নিয়েছিল।

হামলার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের বিরোধী দল ও কয়েকজন সামরিক বিশ্লেষকের সমালোচনার জবাবে কাটজ দাবি করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশে দেওয়া সতর্কবার্তারও সমর্থন জানান ইসরায়েলের এই মন্ত্রী। তিনি বলেন, সিরিয়ায় এমন কোনো সামরিক অবস্থান তৈরি করতে দেওয়া হবে না, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

কাটজের অভিযোগ, তুরস্ক সিরিয়ায় সামরিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে আঙ্কারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তুরস্ক জানিয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের ধারাবাহিক হামলার তারা বিরোধিতা করে। একই সঙ্গে সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগও অস্বীকার করেছে দেশটি।

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটি ঘিরে ইসরায়েল ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলা ও পাল্টা অভিযোগের ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত